আমদানি-রপ্তানি শুরু
ব্যবসায়ীদের আপত্তি ও সীমান্তে বাণিজ্যিক অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এবং গণমাধ্যমে আলোচনার পর বেনাপোল কাস্টমসের সাময়িক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করার পর আজ থেকে পুরোদমে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষ্যে ৮ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সকাল থেকে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
টানা ৩ দিন বন্ধ থাকার পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে সকাল থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। দেশে নিরাপত্তাহীনতার কথা বলে গত ৩ দিন ভারত বেনাপোল বন্দরের সাথে সংযুক্ত পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ রাখে।
দুদিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে ভারত থেকে পাথর এবং নেপালে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য পাঠানো হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।শনিবার (২২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।